Speech Details Home / Speech Details
মাওলানা আমিনুল ইসলাম
Principal's Speech
Speech From Principal's Speech
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফতাব উদ্দিন ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। পুরুষদের জন্য ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধের আলোকে একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনের লক্ষ্যে 2012 সালে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি অত্র প্রতিষ্ঠান সেই লক্ষ-উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠান শুধু শিক্ষাদানের কেন্দ্রই নয়, বরং এটি একটি পবিত্র স্থান, যেখানে শিক্ষার্থীরা ইসলামের সঠিক জ্ঞান, আদর্শ, এবং আধ্যাত্মিকতার সাথে পরিচিত হয়। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে জ্ঞান-বিজ্ঞান ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা, যাতে তারা সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে। আমরা বিশ্বাস করি, ধর্মীয় শিক্ষার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। আমাদের শিক্ষার্থীরা যেন শুধু বইয়ের জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ না থাকে, বরং নৈতিকতা, আদর্শ, এবং মানবিক গুণাবলির মাধ্যমে নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে, সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিই। এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, এবং অভিভাবকগণ এই মহৎ লক্ষ্য অর্জনে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি সকল শিক্ষার্থী, অভিভাবক, এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জানাই, যারা এই প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখছেন। আমাদের যৌথ প্রচেষ্টায় এই মাদ্রাসা আরও সমৃদ্ধ ও গৌরবময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমীন। মাওলানা আমিনুল ইসলাম মুহতামিম আফতাব উদ্দিন ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা