Blog Details Home / Blog Details

আমরা যেখানে জুমার নামায আদায় করি, সে মসজিদটি এলাকার এবং সেখানে আমাদের একটি মাদরাসাও রয়েছে। সকল ছাত্র-উস্তায তাতে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামায আদায় করেন। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানে জু
International . 25th Jul, 2026

আমরা যেখানে জুমার নামায আদায় করি, সে মসজিদটি এলাকার এবং সেখানে আমাদের একটি মাদরাসাও রয়েছে। সকল ছাত্র-উস্তায তাতে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামায আদায় করেন। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানে জু

প্রশ্নের বর্ণনামতে যেসব কারণে ওই দুই ব্যক্তিকে মসজিদে জুমায় আসতে বারণ করা হয়েছে, সে কারণে ওই মসজিদের ‘ইযনে আম’ বাতিল হয়নি। কারণ প্রশ্নের বর্ণনা অনুযায়ী তাদেরকে বাধা দেওয়া হয়েছে ভিন্ন কারণে; নামায সংশ্লিষ্ট কারণে নয়। তাই সেখানে জুমা সহীহ হতে কোনো অসুবিধা নেই।

আর বাস্তবেই যদি এ উদ্দেশ্যে তাদেরকে এ মসজিদে আসতে বারণ করা হয় যে, এ কারণে অন্যরা ভয় পাবে এবং তা একটি দৃষ্টান্ত হবে, তাহলে এই উদ্যোগটি শরীয়ত পরিপন্থিও নয়। তবে তারা যদি তওবা করে এহেন কাজ ভবিষ্যতে না করার অঙ্গীকার করে এবং বাস্তবেই নিজেদের শুধরে নেয়, তাহলে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া উচিত।

* >عمدة القاري< ৬/১৪৬ : وألحق بالحديث: كل من آذى الناس بلسانه في المسجد، وبه أفتى ابن عمر رضي الله تعالى عنهما، وهو أصل في نفي كل ما يتأذى به.

* >منحة الخالق< ২/১৫১ : لا يضر غلق باب القلعة لعدو أو لعادة قديمة؛ لأن الإذن العام مقرر لأهله.

মাজমাউল আনহুর ১/২৪৬; মারাকিল ফালাহ, পৃ. ২৭৮; আদ্দুররুল মুখতার ১/৬৬১; রদ্দুল মুহতার ২/১৫২

0 Comments

Leave A Comment

Sing in to post your comment or singup if you don’t have any account.