Blog Details Home / Blog Details

আমার গর্ভধারণের দুই মাস পূর্ণ হতে চলেছে। একাধিক মেডিক্যাল টেস্টের মাধ্যমে আমি বিষয়টি নিশ্চিত হয়েছি। গত কিছুদিন থেকে আমার বিরতি দিয়ে রক্ত আসা শুরু হয়েছে। সংশ্লিষ্ট ডাক্তার বলেছেন, গর্ভাবস্থায়
International . 25th Jul, 2026

আমার গর্ভধারণের দুই মাস পূর্ণ হতে চলেছে। একাধিক মেডিক্যাল টেস্টের মাধ্যমে আমি বিষয়টি নিশ্চিত হয়েছি। গত কিছুদিন থেকে আমার বিরতি দিয়ে রক্ত আসা শুরু হয়েছে। সংশ্লিষ্ট ডাক্তার বলেছেন, গর্ভাবস্থায়

গর্ভাবস্থা শুরু হওয়ার পর রক্ত দেখা গেলে তা হয়েয হিসেবে গণ্য হয় না; বরং তা ইস্তেহাযার হুকুমে। সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার যেহেতু গর্ভাবস্থা শুরু হয়ে গেছে, তাই এখন রক্ত দেখা গেলেও ওযু করে নামায, রোযা, কুরআন তিলাওয়াতসবই আদায় করবেন। অন্য সময়ের ইস্তেহাযার মতো এক্ষেত্রেও নামায পড়া এবং রমযান মাস হলে রোযা রাখা ফরয।

গর্ভাবস্থায় দেখা যাওয়া রক্ত সম্পর্কে উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেছেন

لاَ يَمْنَعُهَا ذٰلِكَ مِنَ الصَّلاَة.

এ রক্ত তাকে নামায আদায় থেকে বাধা প্রদান করে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬০৯৯)

* العناية شرح الهداية ১/১৬৪ : قال: (والدم الذي تراه الحامل ابتداء) أي حال الحبل (أو حال ولادتها قبل خروج الولد استحاضة، وإن كان ممتدا) أي بالغا نصاب الحيض.

মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১২১৩; কিতাবুল আছল ১/২৯৫; আলমাবসূত, সারাখসী ২/২০, ১৩৯, ১৪৯; আলমুহীতুল বুরহানী ১/৩৯৫; আলবাহরুর রায়েক ১/২১৮

0 Comments

Leave A Comment

Sing in to post your comment or singup if you don’t have any account.